নওগাঁয় বিএনপিকর্মীকে পিটিয়ে হত্যা
ফাইল ছবি
নওগাঁর মান্দায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।
নিহত বিএনপিকর্মীর নাম রমজান আলী (৭০)। তিনি সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।
নিহতের ছেলে শামসুল ইসলাম বলেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আবদুর রাজ্জাক বাবাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাম্মেল হক কাজী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু