বিধ্বস্ত থানার কাজ পরিচালনায় কম্পিউটার-প্রিন্টার দিলো জামায়াত
ওসির হাতে কম্পিউটার, প্রিন্টার ও রাউটার তুলে দিচ্ছেন জামায়াত নেতারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দুষ্কৃতকারীরা ফেনীর ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ করে সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত করে। ফলে পুলিশের না আছে বসার একটি চেয়ার, না আছে এক টুকরা কাগজ। এ অবস্থায় প্রাথমিকভাবে থানার কাজ চালু করতে কম্পিউটার, প্রিন্টার ও রাউটার দিয়েছে ফেনী জামায়াতে ইসলামী।
রোববার (১১ আগস্ট) ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমামের হাতে এগুলো তুলে দেন জামায়াত নেতারা।
জামায়াতের ফেনী জেলা আমির একেএম শামছুদ্দিনের বরাতে সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের নেতারা থানার ওসি হাসান ইমামের কাছে জানতে চান, তাদের এখন সবচেয়ে বেশি কী প্রয়োজন? তখন ওসি বলেন, আমার এখন সবার আগে প্রয়োজন একটি কম্পিউটার, প্রিন্টার ও রাউটার। তাৎক্ষণিকভাবে উপজেলা জামায়াতের আমির ব্যবসায়ী মুজিবুর রহমান একটি কম্পিউটার, একটি প্রিন্টার ও একটি রাউটার কিনে বিকেলে থানায় নিয়ে আসেন। পরে জামায়াতের জেলা আমির এসব সামগ্রী ওসির হাতে তুলে দেন।
এসময় ছাগলনাইয়া উপজেলা ও পৌর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মুহূর্তে সরঞ্জামগুলো খুব প্রয়োজন ছিল। এগুলো পাওয়ায় প্রাথমিক কাজগুলো সম্পাদন সহজ হবে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা
- ২ দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু, উপকূলে কর্মচাঞ্চল্য
- ৩ দাম্পত্য কলহ নিয়ে বিকেলে বৈঠক, রাতে স্বামীর হাতে স্ত্রী খুন
- ৪ ডিবি পরিচয়ে রডভর্তি ট্রাক নিয়ে গেলো ডাকাত, থানায় অভিযোগ
- ৫ কলাপাড়ায় ২০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা, মিষ্টি পানির সংকট