অফিস শেষে বাড়ি ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার
ফাইল ছবি
যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত শামীমা আক্তার (৩৫) সিটি ব্যাংক ঝিকরগাছা শাখার ক্যাশ অফিসার এবং যশোর শহরের নিউমার্কেট এলাকার বাসিন্দা ছিলেন।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে হাজেরা ভিলার সামনে এই দুর্ঘটনা ঘটে। কর্মস্থল থেকে যশোর শহরে বাসায় ফেরার সময় ওই নারী ট্রাকচাপায় মারা যান। দুর্ঘটনার পর ট্রাক (যশোর-ট ১১১৮৯৭) রেখে পালিয়েছেন চালক ও সহকারী।
প্রত্যক্ষদর্শী সহকর্মী আবু মুছা জানান, সোমবার অফিস শেষে তার মোটরসাইকেলে শামীমা বাড়ি ফিরছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে হাজেরা ভিলার সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক হর্ন দেয়। হঠাৎ হর্নের শব্দে অথবা গাড়িতে ব্যাগ বেধে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শামীমা নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক ও সহকারী।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করেছেন।
মিলন রহমান/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত