মাদারীপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
মাদারীপুরে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। এ সময় দুই দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বাজার মনিটরিং করেন তারা।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।
এসময় ভাই ভাই স্টোরকে দুই হাজার ও রব স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শহরের চরমুগরিয়া বাজারে শিক্ষার্থী ও তারুণ্যের শপথ সমাজ কল্যাণ যুব সংঘের সদস্যদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখে ও মূল্য তালিকা টানিয়ে রাখে সে ব্যাপারে তাদের অবগত করা হয়।
আয়েশা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত