মুন্সিগঞ্জে পাটের গুদামে আগুন
মুন্সিগঞ্জে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের কাটাখালি সরকারি খাদ্যগুদাম সংলগ্ন ওই গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০০ মণ পাট পুড়ে গেছে।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে এরমধ্যে গুদামে থাকা সব পাট পুড়ে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রাকিব জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়