মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিউল্লাহ শিকদার (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড়চর কয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফিউল্লাহ কাঁচামালের ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সফিউল্লাহ তার বাড়ির কাছে ডাল কাটার জন্য একটি কাঁঠাল গাছে ওঠেন। এসময় তিনি ডালে দা দিয়ে কোপ দিলে বিদ্যুতের তার কেটে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালকিনির কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মোল্লা বলেন, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ব্যবসায়ী সফিউল্লাহ শিকদার মারা গেছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত