গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জের কাশিায়ানী উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, বরগুনা পাথঘাটার জাকারিয় (১২) ও সোহরাফ হোসেন (৪৫)।
পুলিশ জানায়, বরগুনার পাথরাঘাটা এলাকা থেকে একটি যাত্রীবাহী ফরিদপুরের আটরশি যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ছাদে থাকা ওই দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অপর পাঁচ যাত্রী আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হযেছে।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম হুমাযূন কবীর/এআরএ/এবিএস