সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নামে আরেক মামলা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) মীর হোসেন বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলাটি করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীকে প্রধান আসামি করে ৩৩৬ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মাঈন উদ্দিনসহ ১৮৬ জনের নাম উল্লেখ করে ১৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ নিয়ে চার মামলায় আসামি করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি