মে দিবসে খেটে খাওয়া মানুষগুলোর তৃষ্ণা মেটাল ল্যাম্পপোস্ট
বৈশাখের কাঠফাটা প্রচণ্ড তাবদাহে গলা শুকিয়ে যাওয়া শতাধিক রিকশা চালক, ট্রালক চালক, ভ্যান চালক ও দিনমজুরের তৃষ্ণা মেটালো ল্যাম্পপোস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
১ মে রোববার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শহরে তারা ব্যতিক্রম এ আয়োজন করে।
এদিন সংগঠনের সদস্যরা ঠিক দুপুরের রোদে ঠাণ্ডা পানির সঙ্গে ওরস্যালাইন মিশিয়ে রিকশা চালক, ট্রালক চালক ও ভ্যান চালকদের পান করান। তাদের তালিকা থেকে বাদ পড়েননি ট্রাফিক পুলিশের লোকজনও।
তাদের এই কাজকে তাৎক্ষণিকভাবে সাধুবাদ জানিয়েছেন শহরের লোকজন।
সংগঠনটির অন্যতম সদস্য মহিউদ্দিন জনি জানান, প্রকৃত তৃপ্তি অন্যকে সন্তুষ্ট করার মাঝে। যেটি আজ আমরা আবারো প্রমাণ পেলাম।
তিনি বলেন, মাঠের মানুষগুলোও কখনো নিজের দিকে তাকানোর সময় পান না। অথচ তারা পরিবারের জন্য কি নিদারুণ কষ্টই না করছেন। সেই চিন্তা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এই কাজে সহযোগিতার জন্য স্থানীয় আরিফ ফার্নিচার অ্যান্ড স’মিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার ল্যাম্পপোস্টের আয়োজনে স্থানীয় অসহায়, সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে