আখক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, স্ত্রীকে বাঁচাতে প্রাণ গেলো স্বামীরও
টাঙ্গাইলে চুরি ঠেকাতে আখক্ষেতে পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।
এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশে আখচাষ করেন। আখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে যান রহিমা বেগম। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে আরশেদ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কৃষক আরশেদ আখক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। অসাবধানতাবশত সকালে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন।
আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত