গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানের দুই যাত্রীর
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। পথে মাঝিপড়া এলাকায় বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন।
নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি সদরের তিনমাইল এলাকায়। অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন।
এ এইচ শামীম/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু