ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষিকা নিহত

প্রকাশিত: ০৭:০৮ এএম, ০২ মে ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় লাকি আক্তার (২০) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত লাকি আক্তার উপজেলার বরাব রসুলপুর এলাকার শাহাবুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় লায়ন সালেহ আহাম্মেদ মডেল স্কুলের শিক্ষিকা ছিলেন।

লায়ন সালেহ আহাম্মেদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন সালেহ আহাম্মেদ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের সময় লাকি আক্তার রিকশাযোগে নিজ বাড়ি রসুলপুরে যাচ্ছিলেন। বরাব এলাকায় পৌঁছানোমাত্র একটি দ্রুতগামী ট্রাক তার রিকশাটিকে চাপা দিলে গুরুতর আহত লাকি আক্তার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মীর আব্দুল আলীম/এফএ/এমএস

আরও পড়ুন