মাদারীপুর
মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মাদারীপুরে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
অভিযান সূত্রে জানা যায়, কালিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় কৃষ্ণ ঘোষ মিষ্টি ভাণ্ডার, ফরাজী স্টোর, নাইম স্টোর এবং সুজাত এন্টারপ্রাইজে মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় পৃথকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের এই অভিযান চলবে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত