মাদারীপুরে বসতঘরে বোমা বিস্ফোরণ, আতঙ্ক
মাদারীপুরে বসতঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘরের ভেতর-বাহির তছনছ হয়ে যায়। শুক্রবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ওই গ্রামে সেলিনা বেগমের ঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এতে বসতঘরটি তছনছ হয়ে যায়। টিনশেড ঘরের বেড়াও উড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, সকালে বোমা বিস্ফোরণের খবর পেয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। একাধিক টিম বোমা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত