ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই বখাটে গ্রেফতার

প্রকাশিত: ১১:২১ এএম, ০২ মে ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুলছাত্রীকে (১২) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দুই বখাটকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, দাপা ইদ্রাকপুর এলাকার আকরাম মুন্সির ছেলে বখাটে ইব্রাহিম (১৯) ও একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে বখাটে শাহিন (১৮)।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মামলার বরাত দিয়ে জাগো নিউজকে জানান, ওই কিশোরী স্কুলে আসা যাওয়ার সময় ওই তিন বখাটে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। রোববার সকালে তাদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষতি করার হুমকি দেয়া হয়। এরপর রোববার রাতে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বখাটেরা।

পরে স্থানীয়রা জানতে পেরে ওই দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সাহাদৎ হোসেন/এআরএ/আরআইপি