পুকুরে ডুবছিল ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বোনেরও
প্রতীকী ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন (৬) ও রিয়া মনি (১০) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সিফাত ও রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের রবিউল ইসলামের সন্তান। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রবিউল ইসলামের বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সিফাত পুকুরপাড়ে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। এই দৃশ্য দেখে বোন রিয়া মনি ভাইকে উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে তারা দুজনই ডুবে মারা যায়।
পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি