ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলামের নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এ নিয়ে নৌকা মার্কার সমর্থকরা বিক্ষোভ করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর বালিয়া হাটে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আনারসের সঙ্গে উভয়পক্ষের সমর্থদের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের লোক বালিয়াহাট থেকে সরে গেলে সোমবার ভোরে কয়েকজন দুর্বৃত্ত নৌকা প্রতীকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আর এ নিয়ে নৌকা মার্কার সমর্থকরা মঙ্গলবার সকালে বিক্ষোভ করে।
নৌকা প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত নজরুল ইসলাম চৌধুরী জানান, নৌকা শেখ মজিবরের প্রতীক। এ প্রতীককে যারা আগুন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানায়। ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ নৌকা প্রতীক পোড়ানোর জন্য থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আলম জানান, একটি মহল এসব ঘটনা ঘটাচ্ছে। আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভোট শান্তিপূর্ণ হোক, এটা আমিও চাই।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল এহ্সান রিপন/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে