চেঙ্গী নদীতে মিললো যুবকের মরদেহ
ফাইল ছবি
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নদীর গরুর বাজার অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গরু বাজার এলাকার চেঙ্গী নদী দিয়ে ভেসে যাওয়ার সময় মরদেহটি দেখে পুলিশে খবর দিলে তারা সেটি উদ্ধার করে। এসময় মরদেহ দেখতে শত শত মানুষ ভিড় জমায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
মুজিবুর রহমান ভূঁইয়া/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি