গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
খাগড়াছড়ির গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারা বিদ্যুৎ অফিসের সামনে শান্তি পরিবহনে তল্লাশি চালিয়ে এসব গাজা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক মো. রফিকুল ইসলাম দীঘিনালার বাছা মেরুং পশ্চিম পাড়া এলাকার মৃত ওমর আলী হোসেনের ছেলে।
জানা গেছে, যাত্রীবাহী বাসে (শান্তি পরিবহন) করে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকাগামী শান্তি পরিবহনে (ঢাকা মেট্রো-ব- ১৪-১৬৯১) তল্লাশি চালায় পুলিশ। এসময় বাস থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি