শ্বশুরবাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেনকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
লতিফ উপজেলার কুণ্ডা গ্রামের মৃত অহিদ হোসেনের ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, হাসিনা সরকারের পতনের পর লতিফ হোসেন আত্মগোপনে ছিলেন। বুধবার মধ্যরাতে উপজেলার গুনিয়াউকে শ্বশুরবাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তিনি ৪ আগস্টের একটি মামলায় ১০ নম্বর আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন