উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল
দুই মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল (কেপিএম) লিমিটেড।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে উৎপাদনে ফেরে কেপিএম।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই থেকে কেপিএম কাগজ উৎপাদন করতে পারেনি। সব সংকট কাটিয়ে মিলটি আবারও উৎপাদনে ফিরেছে।
কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজপথের আন্দোলনে স্বস্তি ছিল, বর্তমানে অস্বস্তিতে ছাত্রদল নেতা
- ২ আলুর ন্যায্যমূল্য ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে
- ৩ চাঁদার দাবিতে কারখানায় হামলা: আসামিরা ধরাছোঁয়ার বাইরে, আতঙ্কে বাদী
- ৪ ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
- ৫ ঠাকুরগাঁওয়ে আলুর দামে ধস, উৎপাদন খরচ না ওঠায় দিশেহারা কৃষক