কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে আরিফুল তাদের নিজেদের রাইচমিলে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি