নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মোহন আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দমদমা এলাকায় একটি বাড়িতে সহযোগীদের নিয়ে তাস খেলার সময় স্থানীয়রা তাকে ধরে থানায় সোপর্দ করে।
মোহন আলীর বিরুদ্ধে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও ইটালী ইউনিয়নের মারামারির দুটি মামলা ছিল বলে জানা যায়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, আসামিকে বিনগ্রাম এলাকার বিএনপি নেতা আনিসুর রহমানের দায়ের করা একটি মারামারির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি