নেত্রকোনায় ঝগড়া থামাতে গিয়ে গৃহবধূ নিহত
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে শ্যামা বেগম (৫৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত শ্যামা বেগম চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারের লঞ্চঘাট এলাকার মৃত জালো মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় প্রতিবেশী বাবুল মিয়া ও তার স্ত্রী ইছমত আরার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান শ্যামা বেগম। এ সময় দায়ের কোপে আহত হন তিনি। পরে তাকে আহত অবস্থায় প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শ্যামাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জাগো নিউজকে জানান, এ ঘটনায় ইছমত আরা, ইছমত আরা’র বাবা মঞ্জুর আলী, ভাই আনোয়ার হোসেন ও তার স্বামী বাবুল মিয়াকে আটক করা হয়েছে।
কামাল হোসাইন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে