মোংলায় সাবেক পৌর কাউন্সিলরসহ আ’লীগের ৭ নেতাকর্মী আটক
মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাত নেতাকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোংলা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদের বৃহস্পতিবার ভোরে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে দায়ের হওয়া এ মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু