বিলে মাছ ধরার সময় বজ্রপাত, প্রাণ গেলো যুবকের
ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে নৌকায় মাছ ধরতে নেমে বজ্রপাতে রায়হান আলী মন্ডল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হালতির বিলের উদয়পুর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান আলী উপজেলার বিশা ইউনিয়নের ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।
বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন।
তিনি জানান, সকালে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে নৌকা নিয়ে হালতির বিলে মাছ ধরতে যান রায়হান আলী। একপর্যায়ে বজ্রপাতে বিলের মধ্যেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে দাফনকাজ সম্পন্ন করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু