মুজিবনগর থেকে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক
মেহেরপুরের মুজিব নগরে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানকে (৪৮) আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিজান মহাজনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অস্ত্রের সন্ধানে মিজানুর রহমান মিজানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বসতবাড়ির গোয়ালের পাশে মাটির নিচে অস্ত্র পুতে রাখার কথা স্বীকার করে মিজান। সেখান থেকে ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
আসিফ ইকবাল/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা
- ২ সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার: টুকু
- ৩ জীবনে এমন অনুভূতি হয়নি, মনে হচ্ছিল মাটি নিচ থেকে সরে যাচ্ছে
- ৪ রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুরুল হক নুর
- ৫ ৫২-৭১-৯০-২৪ ধারণ করে এগিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী