ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবা পাচারে সচিব!

প্রকাশিত: ১০:৪৫ পিএম, ০৬ মে ২০১৬

কক্সবাজার বিমানবন্দরে এবার সোয়া ৭০ লাখ টাকা মূল্যের ২৩ হাজার ৪শ’ পিচ ইয়াবাসহ শহিদুর রহমান নামের এক ভুয়া সচিবকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার বিমানবন্দর থেকে শুক্রবার বিকালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়ি নদনা বড়পিট এলাকার মুজিবুর রহমানের ছেলে।

তবে তার প্রদর্শিত ভিজিটিং কার্ডে তার নাম খোরশেদ আলম বলে উল্লেখ রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে আবার ব্যাংকার বলে পরিচয় দিয়েছেন।  

বিমান বন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানান, আটক ব্যক্তি নভোএয়ারের ৩ টা ৫৫ মিনিট ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানবন্দরে প্রবেশকালে নিরাপত্তা প্রহরীরা তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করতে চাইলে নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে বাধা দেন। এতে সন্দেহ হলে আনসার সদস্যরা ঊর্ধ্বতনদের সহায়তায় ব্যাগ তল্লাশি করে ইয়াবা পায়।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ২৩ হাজার ৪শ’ পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়। তবে এখনো তার  সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কারণ আটক ব্যক্তি নিজেকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিলেও পরে আবার ব্যাংকার বলে পরিচয় দেন। প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, এর আগে আরো দুইবার কক্সবাজার বিমানবন্দর দিয়ে তিনি ইয়াবা পাচার করেছেন।

সায়ীদ আলমগীর/জেএইচ