ছাত্র আন্দোলনে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন এ্যানিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে দক্ষিণ বড়চর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, আসামিকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের কর্মী দ্বাদশ শ্রেণির ছাত্র আতাউর রহমান হৃদয় ওরফে শেখ হৃদয় বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১১৬ জনকে আসামি করে মামলাটি করেন।
এর আগে গত ৪ আগস্ট শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু