ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৭ মে ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ফতুল্লার গলাচিপা এলাকা থেকে মাদক ব্যবসায়ী রাজ্জাককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজ্জাক ফতুল্লা থানার গলাচিপা নামক এলাকার মৃত আব্দুর সামাদের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহম্মেদ জাগো নিউজকে জানান, মাদকের বিশেষ অভিযানে গলাচিপায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪শ পিছ ইয়াবা ও ৩শ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাহাদাত হোসেন/এফএ/আরআইপি

আরও পড়ুন