জামালপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা পেছালো
ঘূর্ণিঝড় দানার প্রভাবে জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) কাগজপত্র যাচাই ও মাঠ বিষয়ক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এ পদের জন্য আগামী ২৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।
জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের কথা ছিল ২৫, ২৬ ও ২৭ অক্টোবর। পরে ঘূর্ণিঝড় দানার কারণে এ তারিখ পরিবর্তন করে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন নয়। কোনো প্রার্থী কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা