নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাহাদ হাসান তুষার (২৫) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার তুষার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ নেতা তুষার। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ৪ আগস্টের ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আসামিকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি