অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি তৈরি, ৪৩ হাজার টাকা জরিমানা
রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি এবং কেক উৎপাদন ও বিক্রি করায় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় নন্দনগাছীর মিলন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে ওই এলাকার রিফাত বেকারিকে ৩ হাজার টাকা, পাটিয়াকান্দি বাজারের ভাই ভাই বেকারিকে ১০ হাজার টাকা এবং জোতকার্ত্তিকের ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম