হাসিনার পদত্যাগে গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়ালেন আইনুল হক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে নেত্রকোনার দুর্গাপুরে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজ করালেন আইনুল হক নামের বিএনপির এক সমর্থক।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করেন তিনি। উপজেলার হাজারো নেতাকর্মী ও এলাকাবাসীদের আমন্ত্রণ জানান তিনি। আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।

আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মান্নত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সব বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। তাই এবার সেই কথা রাখতে গরুর মাংসে বিরিয়ানি করে ভূরিভোজের করিয়েছেন। এতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে তার।

তার আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতা করেন। জুমার নামাজের পরপরই খাওয়া-দাওয়া শুরু হয়।
এইচ এম কামাল/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি