২৭ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না জসিম বলির
২৭ বছর পালিয়েও জসিম বলির (৪৭) শেষ রক্ষা হলো না। ফেনীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
ফুলগাজী উপজেলা থেকে গ্রেফতারের পর শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জসিম উদ্দিন প্রকাশ বলি ফুলগাজী উপজেলার পূর্ব বসিকপুর গ্রামের আবদুল হক মজুমদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফেনীর উপজেলার জিএমহাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলি জসিমকে গ্রেফতার করা হয়।
তিনি ফুলগাজী থানায় ১৯৯৭ সালে দায়েরকৃত একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন। দীর্ঘ ২৭ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন জসিম।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক