ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও ফল পাল্টানোর অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনে কারচুপি ও ফলাফল পাল্টে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সোমবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল বিজয়ী হলেও ওই ইউনিয়নের আ.লীগের মনোনীত পরাজিত প্রার্থী অনীল কুমার সেনকে বিজয়ী ঘোষণা করা হয়।
ওই ইউনিয়নের দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের প্রতিটি কেন্দ্রে স্বাক্ষরিত কপি আমাদের কাছে দেয়ার পরও সদর উপজেলা পরিষদে পাল্টা ঘোষণা দেয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে বিষয়টি সমাধান করতে নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল, আশরাফুল ইসলাম, জিল্লুর রহমান, সারোয়ার চৌধুরী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক।
রবিউল এহ্সান রিপন/এফএ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে