মাহিন্দ্র-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো দু’জনের
ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার মাহিন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিংড়ি স্কুল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের পরিচয় জানা যায়নি। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং আরও ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় খুলনা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
আতিকুর রহমান/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা