ভোলায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. শিহাব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকির গ্রামে এ ঘটনা ঘটে। শিহাব ওই গ্রামের মো. রফিজল ইসলাম মাঝির ছেলে।
নিহতের স্বজনরা জানান, বিকেলে নৌকা মেরামতের কাজ করছিল শিহাব। ওই সময় হঠাৎ বজ্রপাত তার গাঁয়ে লাগলে সে আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি