নদীতে গোসলে নেমে ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসলে নেমে ফাইজির রহমান (৪৯) নামের এক ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কুলানন্দপুর ঘাটে এ ঘটনা ঘটে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালায়। পরে রংপুর থেকে ডুবুরি এসে ঘটনাস্থলের পাশ থেকে মরদেহ উদ্ধার করে। তার কাছে থাকা পাসপোর্ট উদ্ধার করা হয়। তিনি কয়েকদিন আগে ঘোড়াঘাটে কুলান্দপুর গ্রামে তাবলিগের সাথী হয়ে এসেছিলেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নদীতে ডুবে মারা যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু মৃত্যু ব্যক্তি ইন্দোনেশীয় নাগরিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি