ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৯ মে ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে সাদিয়া আক্তার সুমি নামের এক যুবতী অবস্থান করছেন।

এদিকে সোমবার বিকেলে প্রেমিকের বাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ ঘটনায় ওই যুবতী সোনারগাঁ থানায় প্রেমিককে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

সুমি জানান, সে ডেমরার নোয়াপাড়া গ্রামের বাবুল হোসেন মোল্লার মেয়ে। চার বছর আগে সোনারগাঁয়ের আনন্দবাজার গ্রামে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তার একটি তিন বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। একপর্যায়ে একই উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের হাজী ইসলামের ছেলে ইমরান হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরে ইমরান হোসেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ের তার স্বামীকে তালাক না দিলে বিয়ে করবে না বলে ইমরান সুমিকে জানায়। পরে সুমি ইমরানকে স্বামী হিসেবে পাওয়ার জন্য ২০১৫ সালের অক্টোবর মাসে আগের স্বামীকে তালাক দেয়। সুমির তালাকের পর থেকে ইমরান সুমির সঙ্গে টালবাহানা শুরু করে। পরে রোববার সকালে সুমি বিয়ের দাবি নিয়ে ঝাউচর গ্রামে ইমরানের বাড়ির সামনে অবস্থান নেয়। অবস্থানের দ্বিতীয় দিন সোমবার বিকেলে সুমিকে ইমরানের বাড়ির লোকজন পিটিয়ে তাড়িয়ে দেয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, অভিযোগ পেয়েছি। প্রেমিক ইমরানকে আটকের জন্য চেষ্টা চলছে।

শাহাদাত/এমএএস/পিআর