ঝালকাঠি হেফাজতের সভাপতি রহিম, সম্পাদক নুরুল্লাহ
ঝালকাঠিতে হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাওলানা আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়াকে সভাপতি ও মুফতি নুরুল্লাহ আশ্রাফী পীর সাহেব তালগাছিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।
বুধবার (৬ নভেম্বর) গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল গাফফার খান, মুফতি আবুল হাসান কাসেমি, সাংগঠনিক সম্পাদক মুফতি হানজালা, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মাতিন, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া খানসহ ১৫১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
হেফাজতের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সানাউল্লাহ মাহমুদী, ঢাকা মহানগর নেতা মুফতি সানাউল্লাহ খান, মুফতি আবুল হাসান কাসেমি, জেলার উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার খান (শাহ সাহেব হুজুর), মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা আল আমিন দোহারি প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আতিকুর রহমান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের