আ’লীগ নেতার বহুতল ভবনে অসামাজিক কাজ, গ্রেফতার ৮
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের এক নেতার বহুতল ভবনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ তরুণীসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে শহরের হালাদারপাড়ায় বহুতল ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার-(১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইলে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সদর মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক শেখ মো. আনারের মালিকানাধীন শহরের হালদারপাড়ার একটি বহুতল ভবনে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ পরিচালিত হয়ে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পাঁচজন তরুণী রয়েছেন। তারা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল