মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো আ’লীগ নেতার
লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের কাল ভৈরব বাজারের উত্তরে আকিজ কোম্পানি সংলগ্ন কালভার্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগ নেতা জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্য কাদমা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, মোটরসাইকেলে রংপুরে যাওয়ার পথে অসাবধানতাবসত কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কালভার্টটি রাস্তা থেকে অনেক নিচু থাকায় ওই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরেদহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিউল হাসান/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি