কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় দুইটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, কোনাবাড়ীর আমবাগ এলাকায় রাত ৩টার দিকে বিল্লাল হোসেন ও বাচ্চু বিশ্বাসের দুটি ঝুট গুদামে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে। আগুনে ওই দুই গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমিনুল ইসলাম/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ২ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৩ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৪ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার