কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যুবক
রাজশাহীর চারঘাটায় কামড় দেওয়া রাসেলস ভাইপার মেরে হাসপাতালে নিয়ে এসেছেন শাহিনুর ইসলাম (৩০) নামের এক যুবক। রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাইপুর গ্রামে ক্ষেতে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়।
শাহিনুর ইসলাম উপজেলার রাইপুর গ্রামের মো. কয়নানের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হাসপাতালরে জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১৩ নম্বর ওয়ার্ড ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা ভালো আছে। তাকে রাসেলস ভাইপার কামড় দিয়েছিল বলে জানা গেছে। তিনি সাপটি মেরে সঙ্গে নিয়ে এসেছেন।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা