রাজশাহী
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে হস্তান্তর
রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে আসা সাবেক ছাত্রলীগ কর্মী শিহাব আল রশিদ ওরফে গালিবকে পিটিয়ে থানায় হস্তান্তর করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মেডিকেল কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
শিহাব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনার চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শিহাব আল রশিদ ওরফে গালিব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। ২০১৭ সালে শৃঙ্খলাভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় কলেজের ডেন্টাল ইউনিট হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। মঙ্গলবার তিনি রংপুর মেডিকেল কলেজ হতে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা শেষে কলেজ গেটের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে মারধর শুরু করেন। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করেন।
ওসি আরও বলেন, গত ৫ তারিখের একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা