চায়ের প্যাকেটে মিললো গাঁজা
অভিনব কায়দায় চায়ের প্যাকেটে গাঁজা পাচারকালে গাইবান্ধার সাদুল্লাপুরে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়মাদকনের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাস থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম সাইফুল ইসলাম (৩৫)। তার বাড়ি লালমনিরহাট সদরে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাইফুল ইসলাম নামের এক যুবকের কাছ থেকে চায়ের প্যাকেটে মোড়ানো ছয় কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজা জব্দ করে সাইফুল ইসলামকে আটক করা হয়।
এ এইচ শামীম/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি