ইয়াবাসহ গ্রেফতারের পর যুবদল নেতা বহিষ্কার
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ গ্রেফতার হওয়া আব্দুল হালিম খান টিপু (৩৮) নামের এক নেতাকে বহিষ্কার করেছে যুবদল।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে টিপুকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
আব্দুল হালিম শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় টিপুকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্ততে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার (১১ নভেম্বর) উপজেলার এম রহমান কমপ্লেক্সের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ও স্বপন ওরফে রুবেল(৪০) নামের এক সহযোগীসহ টিপুকে গ্রেফতার করে পুলিশ। একইদিন তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করা হয়।
আরাফাত রায়হান সাকিব/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি