এক হাজার কেজি পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে এক হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় গোডাউনের ম্যানেজার সম্রাট হাওলাদারকে (২৯) ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মেডিকেল মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা ও পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আনজুমান নেছা বলেন, ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মো. আতিকুর রহমান/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী