বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুপচাঁচিয়ায় একজন শ্রমিক ও ধুনটে একজন ব্যবসায়ী রয়েছেন।
জানা গেছে, দুপচাঁচিয়ায় রুস্তম আলী (১৭) নামের এক তরুণ শ্রমিক গত মঙ্গলবার রাত আটটার বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাকে গুরুতর অবস্থায় দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বুধবার দুপুরে সে মারা য়ায়। নিহত রুস্তম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
দুপচাঁচিয়া থানা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, রুস্তম উপজেলার চৌমুহনী বাজারে একটি বস্তার দোকানে সেলাইয়ের কাজ করতেন।
ঘটনার রাতে সে বস্তা সেলাই করার জন্য একটি বৈদ্যুতিক বাতি লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
এদিকে, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের ব্রহ্মগাছা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ব্রহ্মগাছা বাজারের একটি দোকানের ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত জালাল উদ্দিনের বাড়ি ধুনট উপজেলার রাজারামপুরা গ্রামে।
লিমন বাসার/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ২ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৩ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি
- ৪ এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
- ৫ বাড়িতে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা